১৬ জানুয়ারি কাওরান বাজারে অবস্থান নেবে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭

রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি কাওরান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভের ডাক দিয়েছে এই মঞ্চ।

বুধবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁনসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।

আয়োজকরা দাবি করেন, রাজধানীর বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়। মোড়ে মোড়ে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি করা হয়। সব বাধা পেরিয়ে নেতাকর্মীরা স্ব-স্ব দলের কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও বেলা পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের