বিদ্যুতে ইনডেমিনিটির কারণে জনগণ ভোগান্তিতে আছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০:৩৭

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উপনিবেশিক আইন পরিবর্তন করতে হলে সংসদে আইন প্রণেতাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান উঠেছে। এক্ষেত্রে প্রধান কাজ হবে স্মার্ট আইন তৈরি করা। তাহলেই কেবলমাত্র স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট আইন চাই।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ নম্বর হলে বাংলাদেশ আইনজীবী সংসদের উদ্যোগে ‘উপনিবেশিক আইন ও বর্তমান প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেনন বলেন, ‘আমলা, ব্যবসায়ীমুক্ত সংসদ ও উপনিবেশিক আইন বদলাতে হলে আইনজীবী, আইন প্রণেতাসহ ল কমিশনকে ভূমিকা রাখতে হবে। ৭২ সালে একটি সুন্দর সংবিধান হলো, কিন্তু কিছুদিন পরে দেখা গেলো— ৫৪ ধারার মতো বিশেষ ক্ষমতা আইন ও জরুরি ক্ষমতা প্রয়োগের আইন করা হলো। এ পর্যন্ত কেউ এই বাতিল করে নাই।'

তিনি বলেন, ‘৭৫ সালে নারকীয় হত্যাকাণ্ডের পর ইনডেমিনিটি অ্যাডিনেন্স আইন হয়েছিল, পরবর্তীকালে আইন বাতিল হলো। অপারেশন ক্লিনহার্টকে পরে ইনডেমনিটি দেওয়ার কারণে, তখন যারা আহত-নিহত হয়েছিল, তারা বিচার পায়নি। এখনও বিদ্যুতের ওপর ইনডেমিনিটি আছে। যে কারণে জনগণ ভোগান্তির মধ্যে আছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে।’

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী সংসদের সভাপতি অ্যাডভোকেড আকসির এম চৌধুরী।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী