সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই: বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ২২:২৪ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:৪৩

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেছেন, সম্মিলিত সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা। সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। আমরা কোনও ধর্মের সেটা বড় নয়, আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলেমিশে, সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকতে পারি, সবাই সবার বিপদে পাশে থাকবো।’

সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালীতে ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় আমন্ত্রিত হয়ে এসব কথা বলেন বিদিশা। এসময় তার সঙ্গে স্থানীয় মেলা কর্তৃপক্ষ, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গান গাইছেন এরিক এরশাদ প্রতি তিন বছর পর অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত হয়ে বিদিশা বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার ভিত্তির দেশ আমরা গড়তে চাই। সবার রক্তের বিনিময়ে আমরা স্বদেশ পেয়েছি। অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই লক্ষ্যে দেশকে এগিয়ে যাচ্ছেন।’

‘আমরা সেই একই লক্ষ্যে কাজ করছি। ‘জাগো জনতা জাগো দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ’র উদ্দেশ্যে কাজ করছি আমরা’, জানান বিদিশা।

অনুষ্ঠানে নিজে যন্ত্রাংশ বাজিয়ে গান করেন বিদিশা-এরশাদপুত্র এরিক এরশাদ। এসময় স্থানীয় শ্রোতারা তাকে অভিনন্দিত করেন।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা
নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন