রাজনীতিকে রক্তপাতমুখী থেকে ফেরার আহ্বান রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

‘বিএনপির ঘোষিত কর্মসূচির দিন তথাকথিত ‘শান্তি সমাবেশের’ আবরণে পাল্টা কর্মসূচি দিয়ে রাজনীতিকে সংঘাতপূর্ণ ও রক্তপাতমুখী করার অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সারা দেশে এই কর্মসূচি পালন করে বিএনপি। একই দিন ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ উসকানিমূলক পাল্টা কর্মসূচি দিয়ে রাজনৈতিক সংঘাত সূত্রপাতের ক্ষেত্র প্রস্তুত করে।’

এতে আরও উল্লেখ করা হয়, ‘বিএনপির দাবি মতে, কমপক্ষে ৫০টির বেশি স্থানে আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে হামলা করে তিনশ’ নেতাকর্মীকে আহত করেছে এবং ২০০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এগুলো ‘শান্তি সমাবেশের’ নামে বিদ্যমান পরিস্থিতিকে ভয়ঙ্কর রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের