চুপ রইলেন টুকু

বোঝা গেলো রাষ্ট্রপতি বানান প্রধানমন্ত্রী: মান্না

 

 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩

আওয়ামী লীগের সংসদীয় সভায় ‘নতুন রাষ্ট্রপতি’র মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাগরিক ঐক্যের সভাপতি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কে রাষ্ট্রপতি হলেন, না হলেন— খুব বেশি পার্থক্য ভেরি করে না। রাষ্ট্রপতির ফাংশন ও ডিউটি ডিফারেন্ট। তবে তিনি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর কতগুলো বিষয় আছে— সব ব্যাপারে তার (প্রধানমন্ত্রী) কথা শুনতে হবে। এবার ঘটনাটা খুবই ন্যাক্কারজনক অশ্লীল একটা বিষয় হয়েছে যে, বোঝা গেলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন। মিনিমাম যে একটা ডেকোরাম আছে, একটা ইলেকশন হয়, ভোট হয়, আরও কী হয়… সব জিনিসকে পদদলিত করা হলো। এ থেকে বুঝা যাচ্ছে যে, কতখানি স্বেচ্ছাচারি মানুষ হতে পারে। নির্বাচনে জেতার জন্যও একরকম করবে, এখান থেকে তার একটা প্রমাণ পাওয়া যাবে।’

বিএনপির কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনও মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের রি-অ্যাকশন আমার দল থেকে দেবে। এই মিটিং (লিয়াজোঁ কমিটি) থেকে আমি রিঅ্যাকশন দিতে পারবো না। আমাদের দলের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, একজন তন্ত্রের দেশে অনেক সম্ভব-অসম্ভব হতে পারে। আবার অনেক অসম্ভব-সম্ভব হতে পারে, সেই নিউজ এই দৃষ্টান্ত।’

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম ঠিকানাসহ সোমবার গেজেট জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ঘোষণার পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকালে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠকে বসেন। এক ঘণ্টার বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও আন্দোলনের দাবিগুলো নিয়ে একটি যৌথ ঘোষণার খসড়া প্রণয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাম কাইয়ুম ছিলেন।

বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি