ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৮

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে টিএসসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের ৩ জন গুরুতর ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে টিএসসিতে আসার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। ছাত্র অধিকারের লোকজন আসলে তারা পাল্টা স্লোগান দিতে থাকে। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা স্থান ত্যাগ করতে চাইলে তাদের মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেটে পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের নেতাকর্মীর ওপর হামলা চালায় ছাত্রলীগ। ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, আমরা টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করতে আসলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রূপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েক ধাপে হামলা চালায়। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরও ১০ জনের বেশি আহত হয়েছে। তাদেরকে আমরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসছি। ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা হয়েছে। ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

ভুক্তভোগী এক সাংবাদিক বলেন, আমি দায়িত্ব পালন করতে গেলে ডাস চত্বরে জহুরুল হক হল ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি আসাদুজ্জামান ফরিদসহ কয়েকজন আমার দিকে তেড়ে আসে। ভিডিও করছি কেন জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে প্রক্টরিয়াল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আমার পরিচয় দিলে তারা চলে যায়। পরে তারা সাংবাদিক সমিতির বাইরের কোনও সাংবাদিক ভিডিও করছে কিনা খোঁজ করতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ঘটনার কোনও কিছু আমি জানি না। আমি খোঁজ নিচ্ছি।

/এমএস/
সম্পর্কিত
ছাত্র অধিকারের নেতার ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
জাপার নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি
ডাকসু নির্বাচন: যারা থাকছেন ছাত্র অধিকার পরিষদের প্যানেলে
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী