গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানাতে যে দল বা যে সরকার বাধা দেয়—সেই দল বা সরকার কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ বা চেতনা ধারণ করে না।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মতিঝিলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জরুরি বৈঠকে এ মন্তব্য করেন মন্টু।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, একুশ আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি। সেই অমর একুশের দিনে শহীদদের স্মৃতির প্রতি সাধারণ জনগণ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে বাধা প্রদান, হামলা, ফুলের রিং ভাংচুর ও ব্যানার ছিড়ে ফেলার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সম্পাদক হামিদ মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এম.এ. কাদের মার্শাল, সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমন। পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আব্দুল কাদের, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী।








