৫ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চান চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৩, ২০:৪৮আপডেট : ১৯ মে ২০২৩, ২০:৪৮

আসন্ন ৫ সিটিতে চলমান নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

শুক্রবার (১৯ মে) পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মজলিসে আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘বাজারের অসহনীয় পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সংকট মানুষকে সীমাহীন বিপদে ফেলে দিয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, অপরদিকে বিদ্যুৎ ও গ্যাসের ভয়াবহ সংকট জনগণকে চরম বিপদে ফেলেছে। সরকারের উন্নয়নের কথা এখন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।’

দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, খন্দকার গোলাম মাওলা, নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান; যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম; সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম; সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান; প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মাওলানা এ বি এম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা নূরুল করীম আকরাম প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের