গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ০৫:৪৭আপডেট : ২৮ মে ২০২৩, ০৭:৫১

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার প্রথম সম্মেলনে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতি'র সহ-সভাপতি প্রবীণ কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন।

সম্মেলনে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ কৃষক নেতা ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নিলু। নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান মিরাজ। প্রধান অতিথি জোনায়েদ সাকি ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পরিচয় করিয়ে দেন। গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, 'সারাদেশে সরকার পতনের আন্দোলন দানা বেঁধে উঠেছে। বিরোধী দলগুলো আন্দোলন করছে বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা বদলের কার্যকর আন্দোলন গড়ে উঠতে শুরু করেছে।'

সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান