আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ২২:০৯আপডেট : ০৩ জুন ২০২৩, ২২:০৯

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ৩০০ আসনেই নিজেদের দলের প্রার্থী দেবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের তালিকা করা হচ্ছে।

শনিবার (৩ জনু) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে বাজেট ও সমসাময়িক বিষয়ের ওপর ‘তৃণমূল বিএনপি’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় মানুষের জন্য খাদ্য নিরপাত্তা, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন, চিকিৎসাসেবা, আবাসন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে সরকারে কাছে ১২ দফা দাবি জানানো হয়।

প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার জ্যেষ্ঠ মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ আসনে দলের প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এসব বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে সেলিমা বলেন, বাজেট নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে। তবে সেই উন্নয়ন থেকে যেন এই দেশের খেটে খাওয়া মানুষ কোনোভাবে বঞ্চিত না হন। যারা তেল থেকে নুন সবকিছুতে কর প্রদান করেন, সেই অসহায় মানুষদের উন্নয়ন সবার আগে। তাই তাদের কথা ভাবুন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দলটি (তৃণমূল বিএনপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। নিবন্ধন পাওয়ার তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা।  

গত ৬ মে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে নাজমুল হুদার জ্যেষ্ঠ কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান নির্বাচিত করা হয়।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী