সিইসি’র পদত্যাগের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ২১:৫৯আপডেট : ১৪ জুন ২০২৩, ২১:৫৯

প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন,  ‘কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে ইতোমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন।’

বুধবার (১৪ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘নির্বাচন ব্যবস্থার প্রতীকী দাফন’ শীর্ষক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকায় মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলেছে।’

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরও  বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছেন?’— এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সঙ্গে চরম বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। ইতোমধ্যে সিইসি'র এমন বক্তব্যেকে সচেতন মহল ‘পাগলের প্রলাপ’ বলে অবিহিত করেছেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইউসুফ পিয়াসের সভাপতিত্বে  প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল  আমিন সিদ্দিকী, দফতর সম্পাদক শিব্বির আহমাদ, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান  প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ