সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুপ্রিম পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৮:০২আপডেট : ২০ জুন ২০২৩, ১৯:২৭

দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনও মূল্যে ষড়যন্ত্রকারী ও অশুভ শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। মঙ্গলবার (২০ জুন) দলটির স্থায়ী পরিষদের সভায় দলটির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী এ আহ্বান করেন।

সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর যেকোনও পদক্ষেপের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম পার্টি একমত রয়েছে। রাজনৈতিক স্বার্থে দেশের বিরুদ্ধে অবস্থান আত্মঘাতী হবে। মহান মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তান ও বাংলার মুক্তিকামী মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরীন নানা বিষয়ে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই কারণে বৃহৎ শক্তিগুলোর নজর বাংলাদেশের দিকে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, নানা কৌশলে বাংলাদেশকে ব্যবহার করে তারা নিজ স্বার্থ উদ্ধার করতে চায়। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দৃঢ়চেতা মনোভাব প্রশংসার দাবি রাখে। তিনি বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করে আসছেন। নানামুখী ষড়যন্ত্রের মুখে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী দূরদর্শী নেতৃত্ব, কূটনৈতিক সফলতার কারণেই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে।

সভায় বিএসপির জাতীয় স্থায়ী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকন্দ, মুফতি গোলাম মহি উদ্দীন লতিফী, মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের