বাংলাদেশে নিষেধাজ্ঞার পরিবেশ সৃষ্টি করছে বিএনপি: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ০৬:৩৩আপডেট : ২৩ জুন ২০২৩, ০৬:৫২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি মনে করছে বিদেশিরা তাদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। তাদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে শুধু ব্যবহার করবে। এরপর টয়লেট টিস্যুর মত ছুড়ে ফেলবে।’

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু বিএনপি এতে বিশ্বাসী নয়। তারা সাংবিধানিকভাবে ক্ষমতায় আসে না। তাই নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে।’

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘বিএনপি বিদেশে লবিং করে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। নিষেধাজ্ঞার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তারা তা করার চেষ্টা করছে।’

সংসদের এই উপনেতা বলেন, ‘দেশি বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা ছিলেন রাজাকার, আপনি ছিলেন রাজাকার। এ কারণে আপনার বলার অধিকার নাই বাংলাদেশ আপনার দেশ।’

/ইএইচএস /এলকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী