আলেমদের অবিলম্বে মুক্তি দিন: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৯:১৫আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:১৫

কারাবন্দি  আলেমদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে আদালত থেকে জামিন হওয়ার পর মামলা স্থগিত করা ও নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো থেকে বিরত থাকার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজত। মঙ্গলবার (২৭ জুন) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে হেফাজত।

বিবৃতিতে  ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতের  আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান। তারা বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আমাদের নেতারা কারাগারে বন্দি আছেন। অতি সাধারণ মামলায় তাদের এত দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আদালত থেকে জামিন হওয়ার পরও তাদের মুক্তির পথ রুদ্ধ করতে কখনও জামিন স্থগিত করা হচ্ছে, কখনও নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কখনও জেল গেট থেকে পুনরায় নতুন মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এসব হয়রানি কোনোভাবেই বরদাশত করা যায় না।

বিবৃতিতে বলা হয়, মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি  নূর হুসাইন নূরানী, মুফতি মাহমুদুল হাসান গুনবীসহ সব আলেমদের জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। তাদের মুক্তির পথ রুদ্ধ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আইনের অধিকার হরণ করা হচ্ছে। মুফতি মুনির হুসাইন কাসেমীর জামিন স্থগিত এবং মুফতি নূর হুসাইন নূরানী জামিন পাওয়ার পরও আরেকটি পুরনো মামলায় নতুনভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। যা চরম অমানবিক। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শুভেচ্ছাবার্তায় হেফাজত আমির ও  মহাসচিব বলেন,  কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে।

/সিএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান