নীলনকশা বাস্তবায়নে ইসির ক্ষমতা কমানো হয়েছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৭:২৯আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:৪৭

আগামী নির্বাচনে সরকারি দলের  নীলনকশা বাস্তবায়ন করতেই নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাহীন করা হলো বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘(আরপিও) সংশোধনীর বিল পাস করে নির্বাচন কমিশনকে আরও ঠুঁটো জগন্নাথে পরিণত করা হলো। এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও সংকুচিত হল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে এবং জাতীয় নির্বাচনে সরকারি দলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই সংশোধনী আনা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, এমনিতেই বর্তমান নির্বাচন কমিশনের কোনও গ্রহণযোগ্যতা নেই; নির্বাচন কমিশনের ভূমিকা নানা দিক থেকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ। গোটা নির্বাচনি ব্যবস্থা যেখানে ভেঙ্গে দেওয়া হয়েছে সেখানে নির্বাচন কমিশনের অবশিষ্ট  ক্ষমতা কেড়ে নেওয়ার এই তৎপরতা নির্বাচনে সরকারি দলের স্বেচ্ছাচারিতা, আধিপত্য ও কর্তৃত্ব  আরও বাড়িয়ে তুলবে।

তিনি বলেন, আরপিও'র এই সংশোধনী সংবিধানের ১২৬ অনুচ্ছেদের মূল  ধারণারও পরিপন্থি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নানা দিক থেকে ঝুঁকিপূর্ণ।  আরপিও'র এই সংশোধনী এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এসব কারণে এই সংশোধনী কোনভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি অনতিবিলম্বে এই সংশোধনী প্রত্যাহার করে নেওয়ার আহ্বান  জানান।

 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি