বিভাগীয় শহরগুলোয় খেলাফত মজলিসের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৪:৫৪আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৪:৫৪

নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনে ঘোষিত ৮ দফা দাবি আদায়ে আগামীকাল (১৩ জুলাই) বৃহস্পতিবার থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শুরু করতে যাচ্ছে খেলাফত মজলিস। এদিন রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

খেলাফত মজলিস জানিয়েছে, ১৪ জুলাই দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ১৫ জুলাই মাইজদী প্রেসক্লাব চত্বরে নোয়াখালী জোন সমাবেশ, ১৫ জুলাই শহীদ মিনার চত্বরে রংপুর বিভাগীয় সমাবেশ, ২০ জুলাই টাউন হল ময়দানে কুমিল্লা জোন সমাবেশ, ২১ জুলাই টাউন হল চত্বরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই টাউন হল চত্বরে বরিশাল বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই রেজিস্ট্রি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ, ২৭ জুলাই ডাকবাংলা চত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশগুলোতে খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নির্বিঘ্নে সমাবেশ করতে প্রশাসনকেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম