হাসানাত-ফয়জুল্লাহ থাকছেন ইসলামী ঐক্যজোটের নেতৃত্বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৩, ১৮:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:৩৬

ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের সম্মেলনে নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও নেতৃত্বে বড় ধরনের কোনও পরিবর্তন আসেনি। মাওলানা আবুল হাসানাত আমিনী আবারও চেয়ারম্যান হয়েছেন। মহাসচিব পদে বহাল আছেন মুফতি ফয়জুল্লাহ।

রবিবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এছাড়া দলীয় কর্মসূচি ও প্রস্তাবনা পেশ করেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

দলটির ত্রি-বার্ষিত সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল্লাহ। ঘোষণা জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটিতে নির্বাহী চেয়ারম্যান পদে আছেন মাওলানা আবদুর রশীদ মজুমদার, ভাইস চেয়ারম্যানরা হলেন— মাওলানা আনাস মাদানী, মাওলানা সলিমুল্লাহ, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা শওকত হোসাইন সরকার, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ আবুল ফারাহ আমিনী, মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মোবারকা ফয়েজ, তাসলিমা সুলতানা।

যুগ্ম মহাসচিব হচ্ছেন— মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি আবদুল কাইয়্যুম, মাওলানা মঈন উদ্দীন রুহী, মুফতি এ এইচ এম জিয়াউল হক মজুমদার।

সহকারী মহাসচিব পদে আছেন— মাওলানা আবদুল হাই ফারুকী, হাফেজ মাওলানা ইদ্রিস, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা ফয়জুল্লাহ গাজী, মাওলানা কারী ইদ্রীস, মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা মেরাজুল হক কাসেমী।

দলের নতুন কমিটিতে সাংগঠনিক সচিব মাওলানা ফারুক আহমদ, অর্থ বিষয়ক সচিব মাওলানা শিবলী খান, প্রচার বিষয়ক সচিব মাওলানা আনসারুল হক ইমরান, সহকারী প্রচার সচিব মাওলানা শামসুদ্দীন, মাওলানা মাহমুদুল হক, দফতর বিষয়ক সচিব মাওলানা রিয়াজতুল্লাহ, সহকারী দফতর বিষয়ক সচিব মাওলানা কাজী আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা জাহিদ আলম, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাবীব আমীন, মহিলা বিষয়ক সচিব নাঈমা সুলতানা, ধর্ম বিষয়ক সচিব মুফতি নাসির উদ্দীন কাসেমী, শ্রম বিষয়ক সচিব হাফেজ আবদুস সবুর খান, আইন বিষয়ক সচিব মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, কৃষি বিষয়ক সচিব মাওলানা আ ন ম আহমদ উল্লাহ দাওয়াহ ও ইরশাদ বিষয়ক সচিব মাওলানা আবদুল কাইয়্যুম।

শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সচিব মাওলানা ক্বারী খালিদ মুশাররফ, সমাজ কল্যাণ সচিব মাওলানা আনওয়ারুল হক, যুব বিষয়ক সচিব মাওলানা মঞ্জুর মুজিব, ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সচিব মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সচিব মাওলানা তাসলিম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব মুফতি আবদুল মান্নান গাজী, স্বাস্থ্য বিষয়ক সচিব হাফেজ কবীর আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সচিব মাওলানা জুবায়ের আহমদ কাসেমী।

বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা মুজাম্মেল বিন ইউনুস, মাওলানা লিয়াকত আলী, মুফতি এনামুল হাসান, মুফতি আনিসুর রহমান, মাওলানা মনসূরুল হক, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা নজরুল ইসলাম, ফাহিমা ফয়েজ রুশরা, মাওলানা হাফেজ মোস্তফা, হাফেজ মাওলানা আকরাম হোসাইন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী