স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন সাচ্চু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ০১:১১আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:১৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি এক বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে পূর্ণাঙ্গ সভাপতি হওয়ার মধ্য দিয়ে ‘ভারমুক্ত’ হলেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সেখানে গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি ঘোষণা করেন আওয়ামী লীগ প্রধান।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এবং শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশের আগের রাতে এই ঘোষণা এলো। স্বেচ্ছাসেবক লীগের আগামী কেন্দ্রীয় সম্মেলন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

এ তথ্য নিজেই নিশ্চিত করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব কিছুর বিনিময়ে আমি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবো। সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলবো।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ জুন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই বছর জুলাইয়ে তার জায়গায় গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে স্বেচ্ছাসেবক লীগ। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

/এমআরএস/এলকে/
সম্পর্কিত
সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন
স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে ৪৫০ বস্তা সার জব্দ
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে