অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদ জাতীয় মুক্তি কাউন্সিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ২০:৫৩আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০:৫৩

ঢাকার বিভিন্ন স্থানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে ‘পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ’-এর অভিযোগ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। তারা এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি করে, নির্যাতন করে ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার পথ তৈরি করছে।’

বিবৃতিতে নেতারা বলেন, সরকারের পোষ্য হেলমেট বাহিনী রাজধানীর মাতুয়াইলসহ কয়েকটি এলাকায় পুলিশের উপস্থিতিতে বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে বলে অনলাইন নিউজ পোর্টালে রিপোর্ট প্রকাশিত হয়েছে। অতীতেও সরকার দলীয় পোষ্য সন্ত্রাসীদের দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে এবং বিরোধী দলের ওপর এ ধরনের বর্বরোচিত ঘটনার দোষ চাপিয়েছে।’

বিবৃতিতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গ্রেফতারকৃত বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতারা। 

 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি