বিজেপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি: পার্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৯:০৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৯:০৮

বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনও দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি। সুতরাং, আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো।’   

রবিবার (৬ আগস্ট) বিজেপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে পার্থ উল্লেখ করেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখও আপনাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এক্ষেত্রে আমি না বলবো না। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারিনি। এর অন্যতম কারণ হলো— আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে। এটা রাতারাতি ঠিক করা যাবে না। আর  যেমন করেই হোক, ভালো মানুষগুলোকে রাজনীতিতে ফেরত আনতে হবে।’

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি