নিবন্ধনের জন্য রিভিউ আবেদন করেছে এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৬:৫০আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬:৫০

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন জমা দিয়েছে দলটি।

রিভিউ আবেদনে নির্বাচন কমিশন ইতোপূর্বে এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দিয়েছিল তা প্রত্যাখান করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা পূর্বক এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার দাবি জানানো হয়েছে। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে এসে হাতে হাতে রিভিউ পিটিশন দাখিল করেন।

আবেদনে তারা জানান, নির্বাচন কমিশন এবি পার্টির দাখিল করা কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে সঠিক আছে মর্মে চিঠি দিয়েছিল। কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরেজমিন যাচাই-বাছাই কমিটি সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে কেন্দ্রীয় কার্যালয়, জেলা কার্যালয় সঠিক পেয়েছেন বলে চিঠির মাধ্যমে জানিয়েছেন। সর্বশেষ যাচাই-বাছাইয়ের পর এবি পার্টিসহ চারটি দলের সবকিছু ঠিক আছে ঘোষণা করে নির্বাচন কমিশন কয়েকটি জেলা ও উপজেলায় পুনঃতদন্তের সিদ্ধান্ত নেয়।

এতে উল্লেখ করা হয়, এবি পার্টির সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতারা সেই পুনঃতদন্ত কমিটির কাজেও সর্বাত্মক সহয়তা করেন। কমিশনের চাহিদা অনুযায়ী সব ডকুমেন্টস হস্তান্তর করেন কমিটির কাছে। কিন্তু রহস্যজনকভাবে শেষে এসে নির্বাচন কমিশন এবি পার্টি সব শর্ত পূরন করতে পারেনি মর্মে নিবন্ধন দানে অপারগতা প্রকাশ করে চিঠি দেন। নির্বাচন কমিশনের এই ভুল ও স্ববিরোধী চিঠি এবং কার্যক্রম তুলে ধরে এবি পার্টি দাখিল করা দলিল দস্তাবেজ, পার্টির রাজনৈতিক কার্যক্রম বিবেচনায় আগামীতে একটি কার্যকর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের কাছে দল নিবন্ধনের জন্য এই রিভিউ আবেদন দাখিল করা হয়।

এ সময় আরও ছিলেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের