জলাবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চায় বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৩, ০৭:০১আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৮:৫৮

ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, জনস্বাস্থ্য রক্ষায় জরুরি পরিস্থিতি ঘোষণা করে ঢাকার প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাকেন্দ্র নির্মাণ, বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা করা, নগরীর জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১৬ আগস্ট) বাসদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে এসব দাবি জানানো হয়। 

পরবর্তী সময় মিছিলসহ গুলিস্তানে নগর ভবনের সামনে সমাবেশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, ডেমরা-যাত্রাবাড়ী-শ্যামপুর শাখার নেতা জাকির হোসেন, আফজাল হোসেন, লালবাগ থানার নেতা রুখশানা আফরোজ আশা, শাহবাগ থানার নেতা আনোয়ারুল ইসলাম, খিলগাঁও থানা শাখার নেতা অনিক কুমার দাস, সূত্রাপুর থানার নেতা সুস্মিতা মরিয়ুম প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর দেশের ডেঙ্গু রোগীর অর্ধেকই ঢাকার দুই সিটি করপোরেশনে। চলতি বছর ১৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে রাজধানীর ৪৩ হাজার ৬৬৫ জন। এ সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩০০ জনই ঢাকার বাসিন্দা। অর্থাৎ ডেঙ্গুতে যত মৃত্যু তার প্রায় ৭৬ শতাংশই ঢাকার। তার ওপরে আবার গত প্রায় দুই সপ্তাহ ধরে হয়ে যাওয়া বর্ষণ ও জলাবদ্ধতা ডেঙ্গুর প্রাদুর্ভাব লাগামছাড়া করে ফেলছে।

তারা বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতার সংকট এমন পর্যায়ে পৌঁছেছে, যে সামান্য বৃষ্টিতেই জলজট ও যানজটে নগরবাসী নাকাল। ঢাকার বেশির ভাগ খাল, পুকুর ও জলাশয় দখল হয়ে গেছে, দখল দূষণে চারটি নদীর অবস্থা মৃতপ্রায়। এই দখল-দূষণ থেকে ঢাকা শহরকে রক্ষার কার্যকর উদ্যোগের ঘাটতি দৃশ্যমান। আবার বর্ষার মৌসুম আসলেই সিটি করপোরেশনসহ বিভিন্ন বিভাগের খনন ও রাস্তা মেরামতের কাজ শুরু হয় যা নগরবাসীকে আরও বেশি সংকটের মধ্যে ফেলে।

এ সময় ডেঙ্গু মহামারি পরিস্থিতিকে জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষণা করে মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির সমন্বয়ে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করে এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।

/এএজে/ইউএস/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী