ড. ইউনূসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘বিচারিক হয়রানি এবং ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আজ আমরা মিস করছি জাফরউল্লাহ চৌধুরী ভাইকে। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বলতেন ড. ইউনূসের বিরুদ্ধে যারা মিথ্যা ও ফরমায়েশি রায় দেওয়ার ষড়যন্ত্র করবে, তাদের গলায় গামছা লাগানো হবে। আমরা ড. ইউনূসের গায়ে কলঙ্কের ছাপ লাগতে দেবো না। 

সরকারের উদ্দেশে নুর বলেন, সরকারকে সতর্ক করছি, ড. ইউনূসকে নিয়ে খেলা বা হয়রানি বন্ধ করতে হবে। তা না হলে আমরা তরুণ প্রজন্ম দেশের একজন মেধাবী-গুণী মানুষের পাশে দাঁড়াবো এবং তার পক্ষে সর্বাত্মকভাবে যা করার তাই করবো।

নুর বলেন, আজ প্রতিটা হাউজ জানে অলিখিতভাবে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয় মনিটর করে কোন টেলিভিশনে কী ক্যাপশনের নিউজ হচ্ছে, ক্যাপশনে আলোচনা হচ্ছে। কীভাবে আজ গণমাধ্যমকে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। যে কারণে আপনারা দেখেছেন ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিবৃতি দিয়েছে বিশ্বের ১৬০ নেতা, যাদের মধ্যে আছেন জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে ১০৮ জন নোবেলজয়ী। ইতিহাসে মনে হয় এটাই প্রথম ঘটনা যে একজন মানুষকে নিয়ে এত মানুষ বিবৃতি দিয়েছে।

তিনি আরও বলেন, ডেভেলপমেন্ট মানে বড় বড় বিল্ডিং আর কিছু ব্রিজ, এটা একটা নেশনকে রিপ্রেজেন্ট করবে? এটা একটা জাতির উন্নয়ন? এটা হয় না। যে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে ড. ইউনূসের নোবেল প্রত্যাহারের দাবি জানান, তাদের রুচি নিয়ে ভাবা উচিত।

তিনি আরও বলেন, ভালো, যোগ্য ও দেশপ্রেমিক মানুষগুলো রাজনীতিতে এগিয়ে না আসায় অসৎ, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, চাটুকাররা এই সমাজের নেতৃত্ব দিচ্ছে। তাই রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য তরুণদের এগিয়ে আসা খুব দরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র আইনজীবী ও গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট খালিদ হাসান, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, আলোকচিত্রী শহিদুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

/এএজে/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের