গুণিজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে, অভিযোগ এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, নানাভাবে সারা দেশের গুণিজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে। ড. ইউনূস ও বিখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলমসহ সব গুণিজনের বিরুদ্ধে এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এবি পার্টি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ‘অব্যাহত রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, গুণিজন ও মানবাধিকার কর্মীদের বিচারিক হয়রানির প্রতিবাদ’ শীর্ষক সভাটির আয়োজন করা হয় রাজধানীর বিজয়নগরে এবি মিলনায়তনে।

সভাপতির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে তাতে নাগরিকদের কারও সম্মান আর রক্ষা হচ্ছে না। জনবিচ্ছিন্ন হয়ে সরকার এখন ড. ইউনূসসহ গুণিজনদের বিরুদ্ধে একতরফা অনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে।’

দলের আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংহতি সভায় আরও বক্তব্য রাখেন শহীদুল আলম, ড. মোজাহেরুল হক, অ্যাডভোকেট মহসিন রশীদ, দিদারুল ভূইয়া প্রমুখ।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের