তৃণমূল বিএনপির কাউন্সিলে তৈমুর ও শমসের মবিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৬

নতুন নেতৃত্ব নির্বাচনে জাতীয় কাউন্সিলে বসেছে ‘তৃণমূল বিএনপি’। কাউন্সিলে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এ ছাড়া ৬৪ জেলা থেকে নেতারা যোগ দিয়েছেন বলে জানান তৃণমূল বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে কাউন্সিল। কাউন্সিলে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা হুদা। তিনি মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিল উদ্বোধন করেন।

কাউন্সিলে স্বাগত বক্তব্যে অন্তরা হুদা বলেন, আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমার বাবার প্রিয়ভাজন, আমার পিতৃতুল্য প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম) এবং অপরজন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানাই। তাদের বলিষ্ঠ্ নেতৃত্বে ও অভিভাবকত্বে আমার বিশ্বাস আমাদের দল আরও শক্তিশালী ও গতিশীল হবে ইনশাআল্লাহ।

বক্তব্যে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের বিভিন্ন দফতরে দুর্নীতি বিস্তারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ ছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তার বাবা ব্যারিস্টার নাজমুল হুদা দিয়েছেন উল্লেখ করে অন্তরা হুদা বলেন, এই দিনে এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য কত আন্দোলন। অথচ আন্দোলনকারী এই দলই সে সময় ক্ষমতায় ছিল। আমরা আর এই পুরোনো বিতর্কে না যাই। তবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখনই উঠে আসে, তখনই দুঃখ প্রকাশ করে নিজেদের সান্ত্বনা দিই।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন দলটির নেতারা

উল্লেখ্য, ২০১৫ সালে ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে দল প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা।

তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নাজিম উদ্দিন আল আজাদ, প্রগতিশীল ন্যাপ, গণআজাদী লীগ, সনাতন পার্টি, হিউম্যানিস্ট পার্টি, মানবাধিকার আন্দোলন, ইসলামী গণতান্ত্রিক লীগ, জনতা ফ্রন্ট, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, জাতীয় মুক্তি দলসহ বিভিন্ন দলের নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আলী আক্কাস খান। দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকায় তার একটি বার্তা পড়ে শোনানো হয়। কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত নাজমুল হুদার বর্ণাঢ্য জীবনের একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

এদিকে সকাল থেকে মিলনায়তনের বাইরে বিভিন্ন স্থান থেকে তৃণমূল নেতারা সমবেত হন। তারা রেজিস্ট্রেশন বুথে নাম তালিকাভুক্ত করে মিলনায়তনে প্রবেশ করেন। ৬৪ জেলা থেকে নেতারা যোগ দিয়েছেন বলে জানান তৃণমূল বিএনপির নেতারা।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি