হুমকি-ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ০৪:২৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:২৩

সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি-ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বিজয়নগরের ‘বিজয় ৭১’ চত্বরে অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ থেকে এ দাবি জানান তিনি। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, স্বাধীন মতপ্রকাশ ও ভোটদানের অধিকার তো দূরের কথা সরকার এখন হুমকি দিচ্ছে তারা আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে। গণতন্ত্র ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা একজন শেখ হাসিনা’ তার বিরুদ্ধে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের পক্ষ থেকে স্যাংশন দেওয়া এখন সময়ের দাবি।

সমাবেশে বিশেষ বক্তব্যে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দিল্লীতে প্রটোকলের তোয়াক্কা না করে আগ বাড়িয়ে সেলফি তুলে, ওয়াশিংটনে বাইডেন দম্পতির সাথে ডিনার খেয়েও প্রধানমন্ত্রীর শেষ রক্ষা হয়নি। ভিসা নিষেধাজ্ঞা যেমন ঠেকানো যায়নি, তেমনি তথ্য উপদেষ্টার লুটের সম্পত্তিও বাজেয়াপ্ত করা বন্ধ করা যায়নি।

দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অন্যান্য নেতারা।  

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি