স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রই ফিলিস্তিনি সমস্যার একমাত্র সমাধান: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৭:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:২০

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।

সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির নেতারা বলেন, হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার যে হুমকি দিয়েছেন তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের প্রতিহিংসাপরায়ণতার আরেকটি উদাহরণ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বস্তুত ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতার বিপরীতে ফিলিস্তিনিরা আত্মরক্ষার অধিকার থেকে ইসরায়েলের ওপর আক্রমণ পরিচালিত করেছে। বস্তুত জাতিসংঘের উপর্যুপরি প্রস্তাবের পরও স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র মেনে নিতে ইসরায়েলের অস্বীকার, আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রহরায় ইহুদিদের অনুপ্রবেশ, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদ করে ইহুদি বসতিস্থাপন এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। সাম্প্রতিক আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা তারই পরিণতি।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টি সুস্পষ্ট ভাষায় বলতে চায়, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান।

ওয়ার্কার্স পার্টির সভায় ইসরায়েলি হামলার উলঙ্গ সমর্থন দানের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে নিন্দা জানান হয়।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী