‘জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সক্রিয় হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৯:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৫৩

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, মিডিয়ায় জামায়াত-শিবির তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। লিবারেল ইসলামিক জোটের সাইবার টিমকে শক্তিশালী করে জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে আলেম ওলামাকে সক্রিয় হতে হবে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘কওমি আলেম ওলামারা কাউকে কোনও কথা দিলে ওয়াদার বরখেলাপ করেন না। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, মতবিনিময় সভায় আগামী ২১ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লিবারেল ইসলামিক জোটের মহাসমাবেশকে সফল করার জন্য আলেম ওলামাদের প্রতি আহ্বান জানানো হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি