সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১২:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:৪৩

বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে জনসমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। বুধবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এ জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আজ রাজপথে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, ভোটের জন্য। কোনও রাষ্ট্রদ্রোহীতার জন্য আমরা দাঁড়াইনি।

তারা বলেন, এ দেশের আকাশ-বাতাস এই সরকারকে না করে দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। বিদেশিরা আজ আমাদের দেশে খবরদারি করে। কেন করে? কারণ তারা দেখে, আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই।

বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে তারা বলেন, আজ কতজন মানুষ ডিম খেতে পারছে?  মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের কথা বাদই দিলাম, ডিমই মানুষ খেতে পারছে না। সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। মানুষ কীভাবে খেয়ে-পড়ে বাঁচবে?

বক্তারা আরও বলেন, আমরা ৩৭ সংগঠনসহ সব বিরোধী সংগঠন মিলে মহাসমাবেশ করবো। এই সমাবেশে সরকার বিদায় নিতে বাধ্য হবে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ খান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি