ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ২১:৫৫আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১:৫৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। দেবী দুর্গা হচ্ছে দুর্গতীনাসিনী, দেবী দুর্গা অসুর নিধনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাজনীতির অসুর জঙ্গি, সমাজের অসুর দুর্নীতিবাজ-লুটেরা। সমাজ ও রাজনীতির এই অসূরদের নিধন করতে হবে। ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়।

রবিবার (২২ অক্টোবর) মহাসপ্তমীতে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানানোর সময় ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের উল্টো মত হচ্ছে— পাকিস্তানপন্থা। ধর্মনিরপেক্ষতার উল্টো মত হচ্ছে— সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রের উল্টো মত সামরিকতন্ত্র। ভিন্ন মতের সঙ্গে সহাবস্থান, উল্টো মত অসুরের মত নিধন করতে হবে।’ তিনি বলেন, ‘মানবতা রক্ষা করতে দানব খতম করতে হয়, মানব-দানবের মিটমাট হয় না।’

এ সময় জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে