‘পদত্যাগ না করলে আন্দোলনের স্রোতে সরকার ভেসে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ১৮:৪৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৯:২৭

সরকার পতনের পদযাত্রা শুরু হয়ে গেছে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের স্রোতে আপনারা ভেসে যেতে বাধ্য হবেন।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশের পর পদযাত্রাটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আতাউল্লাহ আমীন বলেন, সরকারি দলের অধীনে কিংবা তথাকথিত জাতীয় সরকারের নামে কোনও সুবিধাবাদী পন্থায় নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।

পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা কোনও দলের ক্যাডার নন। আপনারা এ দেশের নাগরিক। সরকারের লেজুড়বৃত্তি করে বাংলাদেশে এভাবে আর চাকরি করতে পারবেন না। বাংলাদেশে চাকরি করতে হলে দেশের মানুষের পক্ষে থাকতে হবে।

আতাউল্লাহ আমীন বলেন, ফিলিস্তিনে যুগের পর যুগ নেতাদের বন্দি করা হয়েছে, হত্যা করা হয়েছে; কিন্তু তাদের দমাতে পারেনি। একইভাবে বাংলাদেশে মাওলানা মামুনুল হককে বন্দি করেও ইসলামপন্থিদের দমিয়ে রাখা যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের