ইসিকে ১০ প্রস্তাব বাংলাদেশ কংগ্রেসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ১৭:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:৩৪

নির্বাচন কমিশনকে (ইসি) ১০টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনে মতবিনিময় সভায় এসব প্রস্তাব দেওয়া হয়। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে।

অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে ১০ দফা প্রস্তাব তুলে ধরেছি।’

তাদের ১০ দফা প্রস্তাব হলো–

১. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

২. প্রতিটি উপজেলায় রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংকে নির্বাচনী ব্যালট সংরক্ষণ করতে হবে এবং নির্বাচনের দিন নির্বাচন শুরুর এক ঘণ্টা আগে ব্যালট কেন্দ্রে নিয়ে প্রার্থীদের প্রতিনিধির সম্মুখে উন্মুক্ত করতে হবে।

৩. নির্বাচনে সব ধরনের প্রচারণা করতে হবে নির্বাচন কমিশন নির্ধারিত ব্যবস্থাপনা ও নির্দেশনা অনুসারে।

৪. প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত মুদ্রণ ফি গ্রহণ করে নির্বাচন কমিশন সব প্রার্থীর নাম ও ছবি সংবলিত পোস্টার মুদ্রণ করে প্রার্থীদের মধ্যে সমসংখ্যক পোস্টার বিতরণ করবে। নির্বাচন কমিশন নির্ধারিত স্থানে প্রার্থীরা হাতে ওই পোস্টার প্রদর্শন করবেন। প্রার্থীরা নিজ উদ্যোগে মাইকিং ও হাতে প্রচারপত্র বিতরণ করতে পারবেন।

৫. নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং দলীয় প্রভাবমুক্ত রাখতে প্রত্যেক নির্বাচন কেন্দ্রে মনিটরিং কমিটি নিয়োজিত রাখতে হবে।

৬. নির্বাচনের দিন দলীয় ক্যাম্প স্থাপন ও পরিচালনা, ভোটারবাহী পরিবহন ও জনসমাগম নিষিদ্ধ করতে হবে।

৭. যে কোনও নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদিত বা নিবন্ধিত দেশি ও বিদেশি পর্যবেক্ষণ সংস্থা এবং গণমাধ্যমকর্মীদের অবাধ গমনাগমন নিশ্চিত করতে হবে।

৮. নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার বিশেষ ব্যবস্থা করতে হবে।

৯. ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ করতে হবে এবং সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

১০. নির্বাচনকালীন সময়ে কোনও রাজনৈতিক দল নির্বাচনকেন্দ্রে প্রভাব খাটালে, কোনও দলের এজেন্টকে বের করে দিলে কোনও বিশেষ প্রতীকে ভোট দিতে বাধ্য করলে বা বুথের ভেতর অবাধ চলাচল করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল যোগ দেয়। বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ইসির এই মতবিনিময় সভা বর্জন করেছে। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টার দিকে আসেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। 

/সিএ/আরকে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ