ইসির কাছে বিএনএম’র ৫ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ২১:১৮ আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২১:১৮

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম। শনিবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দাবিগুলো তুলে ধরেন দলটির সদস্য সচিব মেজর (অব.) মুহা. হানিফ।

এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ও বিকালে দুই দফায় বৈঠকে অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল। বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর  ইসির এই মতবিনিময় সভা বর্জন করেছে।

পরে মেজর (অব.) মুহা. হানিফ সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিএনএমের প্রস্তাবনা আমরা ইসিকে জানিয়েছি। আমরা প্রত্যাশা করি, কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দাবিগুলোর বাস্তবায়ন করবে।’

দলটির দাবিগুলো হচ্ছে, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রদান নিশ্চিত করা; নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত  প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টদের নিরাপত্তা প্রদানের জন্য সেনাবাহিনী মোতায়ন করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রয়োগকারী সংস্থাসমূহ এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা; ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা এবং নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জনমনে নির্বাচন বিষয়ে আশঙ্কা দূর করা।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী