মাঠে এক দল খেললে তো খেলা হলো না: মেজর (অব.) মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ২১:৪২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২২:১১

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, ‘আমরা চেয়েছি— যেন সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়। এখানে কোনও কোনও দলের অংশগ্রহণ যদি না হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে পরিবেশ সৃষ্টি করা। খেলার মাঠে এক দল খেললো, আরেক দল খেললো না; তাহলে খেলা তো হলো না।’

শনিবার (৪ নভেম্বর) সকাল ও বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে ২ দফায় নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল। বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো ইসির এই মতবিনিময় সভা বর্জন করেছে। এদিন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

আব্দুল মান্নান বলেন, ‘এর আগে ১১টা নির্বাচন হয়েছে। সব নির্বাচনে ছোটখাটো ভুল ছিল। আমাদের প্রস্তাব ছিল, প্রথমত আগামী নির্বাচনে যেন কোনও ভুল-ত্রুটি না হয়। দ্বিতীয় সবাই যাতে অংশগ্রহণ করে। আইনের শাসন আমরা চাই। সবার যদি অংশগ্রহণ না হয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়; তাহলে নির্বাচন সংসদ জনগণের বা দেশের কাজে আসবে না।’

/সিএ/ইউএস/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
দুর্নীতির অভিযোগে মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
দুর্নীতির অভিযোগে মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
সর্বশেষ খবর
চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা
চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখালো শিক্ষার্থীরা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?