আ. লীগ সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় অবশ্যম্ভাবী: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৩

সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘কোনোদিন কোনও স্বৈরশাসক জনগণের আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না। যতই হুমকি দেন আগুনে পুড়িয়ে দেবেন, হাত ভেঙে দেবেন, জনগণ অধিকার আদায়ে পিছপা হবে না। জনগণের দাবির প্রতি যদি সম্মান দেখাতে না পারেন, তবে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে।’ তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল হবেই, জনগণের বিজয় অবশ্যম্ভাবী।’

এ সময় আরও  বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের