সরকার মুরগির ছানার মতো নেতাকর্মী ধরছে: সুব্রত চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:২৮

দ্বিতীয় দফায় বিএনপির দুই দিনের অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মিছিল-সমাবেশ করেছে সরকারবিরোধী আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা মুরগির ছানার মতো (নেতাকর্মী) ধরছেন।’    

সোমবার (৬ নভেম্বর) দুপুরে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপিপন্থি-সহ সমমনা শতাধিক আইনজীবী অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করে।

এ সময় বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘আপনারা মুরগির ছানার মতো ধরছেন। ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এক কোটি জনগণ বাড়িহারা-ঘরহারা। ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। প্রায় দুই কোটি মানুষ আজকে পাহাড়ে ও জঙ্গলে নিজেদের আত্মগোপন করে রেখেছে। আপনারা কাউকে রেহাই দিচ্ছেন না। দুর্ভাগ্য আমাদের। আপনারা কাকে ধরতে চান তাও বুঝি না।’

তিনি আরও বলেন, ‘জনগণের যে আন্দোলন, সে আন্দোলনের বিজয় ছাড়া আর কোও পথ আমাদের সামনে নেই। আজকের এই মিছিল মিটিং অবেরাধ কর্মসূচিতে আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা শামিল হবো।’

ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট মহসীন রশিদ, বদরুদ্দোজা বাদল, আব্দুল জব্বার ভুইয়া, জগলুল হায়দার আফ্রিক, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী