ইসিকে জনগণের আস্থার সংকট দূর করতে হবে: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২০:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০:২৯

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর এক বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বলা হয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি নির্বাচনমুখী দল হিসেবে তফসিলকে স্বাগত জানায়। সঠিক সময়ে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করলেও রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধ-বিভাজন নিয়ে জনমনে শঙ্কা বিরাজ করছে। কমিশনের ওপর জনগণের আস্থার সংকট এখনও কাটেনি। যে কোনও মূল্যে তা ফিরিয়ে আনা আবশ্যক।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ মুহূর্তে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই কামনা করে দেশের জনগণ। যে জন্য সবার আগে নির্বাচন কমিশনকে অধিক দায়িত্বশীলতায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সব অংশীজনদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কেননা, জনগণ আর নিকট অতীতের নির্বাচনগুলোর পুনরাবৃত্তি দেখতে চায় না।

/সিএ/আরকে/
সম্পর্কিত
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করলো ইসি
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের তফসিল ঘোষণা, নির্বাচন ৯ এপ্রিল
পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের