দেশের জনগণের আকাঙ্খা এবং বিশ্ব জনমত উপেক্ষা করে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে দ্বাদশ নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দাবি করেন, দেশের জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এই ঘোষণা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার আরেকটি নির্লজ্জ প্রয়াস। তফসিল ঘোষণা করে সরকার তাদের পতনের ক্ষণ গণনা শুরু করলো। একতরফা নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবার জনগণ হারবে না।
তিনি বলেন, ‘বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলোও এখন সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।’







