নির্বাচনে যাবে না গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১৮:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৯:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এলিফ্যান্ট রোডে নিজ কার্যালয়ে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দল দুটির নেতারা এই সিদ্ধান্ত নেন।

সভার বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই দুই দলের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র অনুযায়ী পুতুল নির্বাচন কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

তারা বলেন, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি জনগণের দাবি বাস্তবায়নে অবৈধ তফসিল বাতিল, সংসদ বিলুপ্তি এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণ-আন্দোলন অব্যাহত রাখবে।

সভায় ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী ও মহাসচিব মো. আবদুল কাদের।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের