মানুষ জেগেছে, সরকারের পতন দেখেই ঘরে ফিরবে: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৫:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৪১

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ঘোষিত নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে  গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল এবং প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে দল দুটি।

সংক্ষিপ্ত সমাবেশে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে বিনা ভোটের গণতন্ত্র, ২০১৮ সালের রাতের ভোটের গণতন্ত্র এবং ২০২৪ সালে নতুন হাসিনামার্কা গণতন্ত্র চালু করতে চাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেবে না।

তিনি বলেন, মানুষ যখন জেগেছে অবশ্যই শেখ হাসিনার পতন দেখে ঘরে ফিরবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি