হরতালের সমর্থনে রাজধানীতে গণফোরাম-পিপলস পার্টির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৪:৫৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। সমাবেশ থেকে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

হরতাল উপলক্ষে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে দল দুটি।

সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কী অবস্থা! প্রার্থী দিয়ে কূল পায় না, আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে বলে। আবার কিংস পার্টিও আছে। যারা সরকারের অনুগ্রহ চায়, তাদেরও নাকি সিট ভাগাভাগি করতে হবে। যারা বিরোধী দলে নির্বাচন করবে তাদের সিটও নাকি শেখ হাসিনাকে দিতে হবে। ৭ জানুয়ারি যে হাস্যকর নির্বাচন করতে যাচ্ছেন, এর থেকে পার পাবেন না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উগান্ডা হয়ে গেছে। সেখানে একজন স্বৈরশাসক ৩০ বছর ধরে ক্ষমতায় আছে। সেখানে কোনও বিরোধী দল নাই। তারা এককভাবে নির্বাচন করে এককভাবেই দেশ চালায়। তাদের অর্থনৈতিক অবস্থা সব থেকে নিম্নমুখী। সেই উগান্ডা থেকে নাকি ১১ জন পর্যবেক্ষক আসবে বাংলাদেশে। শেখ হাসিনা আর কোনও বন্ধু খুঁজে পান নাই। শেষ পর্যন্ত উগান্ডা-সোমালিয়া– এসব জায়গায় যাচ্ছেন। জাতিসংঘ বলেছে, তারা কোনও পর্যবেক্ষক পাঠাবে না। এই পাতানো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা বলেছে, আপনারা একদলীয় নির্বাচন করছেন। এই নির্বাচন করার অর্থটা কী?’

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরকার চাখারী বলেন, ‘কাল তৈমুরের (তৈমুর আলম খন্দকার) একটা ফোন কল ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পাঁচ আসন থেকে নির্বাচন করবো না। এক আসন থেকে নির্বাচন করবো। তাহলে তিনি (শেখ হাসিনা) ৩০টা দলের প্রধানমন্ত্রী। তিনি আওয়ামী লীগের সভানেত্রী না, তিনি তৃণমূলেরও (তৃণমূল বিএনপি) সভানেত্রী।

সমাবেশে আরও ছিলেন– গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসরীন খান ভাসানী প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 
যুগপৎসঙ্গীদের সঙ্গে বৈঠক স্থগিত করলো বিএনপি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী