‘বিরোধী নেতাদের নির্বাচনে আনতে ভয়ভীতি দেখানো হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৬:৪৯আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:০১

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘সরকার একতরফা নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের নেতাদের বাধ্য করার অপচেষ্টা করছে। তাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এগুলো করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড় ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ইতিহাস যেমন শান্তি কমিটি ও রাজাকারদের ক্ষমা করেনি, বর্তমান শাসকগোষ্ঠীর এই দোসররাও ক্ষমা পাবে না।’

মিছিলে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি