যারা নির্বাচনে অংশ নেবে তাদের ওপর স্যাংশন আসতে পারে: সুব্রত চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৩

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করে যারা জনবিচ্ছিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের ওপর স্যাংশন আসতে পারে।

বুধবার (৬ ডিসেম্বর)  জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশ ও জাতির সাথে প্রতারণা করে যারা জনবিচ্ছিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা শুনেছি— তাদের ওপরও নাকি স্যাংশন আসতে পারে। বিশ্বে যেসকল স্বৈরাচার একতরফাভাবে নির্বাচন করে বছরের পর বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তাদের উপর স্যাংশন এসেছে, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব তাদের দেখে শিক্ষা নিন।

তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ তামাশা শুরু করেছে, নৌকার বিরুদ্ধে নৌকা! নিজের দলের লোকজনকে ডামি-স্বতন্ত্র প্রার্থী বানিয়ে নির্বাচন-নির্বাচন খেলা শুরু করেছে। ডামি প্রার্থী দেখিয়ে নির্বাচনের চেষ্টা করে সারা পৃথিবীতে এই সরকার ঘৃণার পাত্র হবে। পৃথিবীর কোনও দেশে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র-ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হয়নি সুতরাং এই নির্বাচনও জনগণ হতে দিবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে বাংলাদেশে আগুন জ্বালিয়েছেন, আপনি এবং আপনার দল সেভাবে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন অবিলম্বে বন্ধ করুন। বিদেশ থেকে স্যাংশন আসতে হবে না, ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে।

বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদনী। 

/এএজে/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি