জনগণ এক তরফা নির্বাচন মানে না: জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সরকার গদি দখলে রাখার স্বার্থে পদলেহী নির্বাচন কমিশন দিয়ে ৭ জানুয়ারি এক তরফা নির্বাচন করতে চলেছে। জনগণ এই এক তরফা নির্বাচন মানে না। প্রহসনের এই নির্বাচন শুধু বর্জনই নয়, একে প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসতে হবে।

বুধবার (৬ ডিসেম্বর) ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাউন্সিল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল হাকিম বলেন, ‘লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ শাসকশ্রেণীর প্রতিনিধি হাসিনা সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্ত ব্যর্থ করতে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা সব গণতান্ত্রিক সংগঠনের প্রতি আহ্বান জানাই।’

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জনগণকে ভূমি থেকে উচ্ছেদ করে এই শাসকশ্রেণী  আমোদ-প্রমোদের পর্যটন কেন্দ্র তৈরি করেছে। উচ্ছেদকৃত জনগণকে কোনও ক্ষতিপূরণ দেয়নি।’ এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর  জনগণের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ করার দাবি জানান।

ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও ঢাকা অঞ্চল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মল্লিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চল সম্পাদক হেমন্ত দাষ ও ঢাকা অঞ্চল মুক্তি কাউন্সিল সংগঠক রফিক আহমেদ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী