সরকারের বেপরোয়া জেদ দেশকে অকার্যকর করে তুলবে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৭

সময় শেষ হওয়ার আগেই ৭ জানুয়ারির নির্বাচনি তফসিল স্থগিত করে সংকট উত্তরণে কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের রাজনৈতিক পরিষদের এক সভায় বলা হয়,সরকারের বেপরোয়া ও অযৌক্তিক জেদ দেশকে অকার্যকর করে তুলবে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় এ কথা বলা হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, সরকারের বেপরোয়া ও অযৌক্তিক জেদ, দম্ভ, অহমিকা  দেশে অনাকাঙ্ক্ষিত বিভেদ-বিভাজন আরও প্রকট করবে এবং ক্রমান্বয়ে দেশকে অকার্যকর করে তুলবে। নীলনকশার পাতানো নির্বাচনি খেলা দেশকে দ্রুত বিপজ্জনক খাদে নিক্ষেপ করছে। দেশের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাংলাদেশে পরাশক্তিগুলোর হস্তক্ষেপের রাস্তা খুলে দিয়েছে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের এ সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী কয়েক মাস বাংলাদেশে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ রাখার সিদ্ধান্তে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় এই দাম বৃদ্ধির ঘটনা। 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী