‘নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২২

নির্বাচন কমিশন (ইসি) এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক দফা শেখ হাসিনা সরকারেরর পদত্যাগের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অনুগত। ৭ জানুয়ারি ভোটের দরকার নেই, জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনা যে তালিকা দেবেন, সেই তালিকাই হাবিবুল আউয়াল প্রকাশ করে দেবেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা মানুষের সঙ্গে তামাশা করেছেন, জনগণের গণতন্ত্র হত্যা করেছেন, বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছেন; জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার হত্যা করেছেন। এখন হাবিবুল আউয়ালকে দিয়ে রাজনৈতিক নোটিশ জারি করেছেন। এটা কি মামা বাড়ির আবদার?

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন ‘নির্বাচন নির্বাচন খেলা’র পর দেশে দুর্ভিক্ষ হবে। তিনি কীভাবে জানেন দেশে দুর্ভিক্ষ হবে? শেখ হাসিনা এখন আগাম বার্তা দিচ্ছেন। গণভবনে বসে কাকে কয়টা সিট দেবেন, কাকে তথাকথিত মন্ত্রী বানাবেন, সেটার তালিকা করছেন। আবার রওশনকে গিয়ে বলেন আপনি জাতীয় পার্টির সঙ্গে জোট করবেন না। এগুলোর সবকিছুর নেতা হচ্ছেন শেখ হাসিনা। কিংস পার্টির নেতাও তিনি। 

আওয়ামী লীগের জোটবদ্ধ দলগুলো নিয়ে সুব্রত চৌধুরী বলেন, ১৪ দলের নেতারা গিয়েও বলে আমাদেরও দুই-চারটা সিট দেন, ইসলামিক দলগুলোও গিয়ে তাকে (শেখ হাসিনা) বলে, আমাদেরও কয়েকটা সিট দেন। উনি তো এখন রাজরানি হয়ে গেছেন; সবাইকে সিট দিচ্ছেন।

তিনি আরও বলেন, আপনি ভোটের ব্যাপারে যে চালাকি করেছেন, সবকিছুতে আপনি ধরা খেয়ে গেছেন। এখন ১৮ কোটি মানুষ শেখ হাসিনার পতনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসির খান ভাসানীসহ গণফোরামের অন্য নেতারা।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের