৩ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ ডেকেছে বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ২০:১৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২০:১৪

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড় থেকে ‘একতরফা ডামি নির্বাচন বর্জনের’ আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করবে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতারা প্রচারপত্র বিলি ও গণসংযোগে অংশ নেবেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই প্রচার ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৩ জানুয়ারি একই দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামজোট।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা জয়দ্বীপ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভার এক প্রস্তাবে দেশের ভয়াবহ সংকটময় রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমান সরকার তার ফ্যাসিবাদী দুঃশাসনকে আরও দীর্ঘায়িত করতে সব বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদসহ সর্বস্তরের গণতন্ত্রকামী জনগণের মতামতকে উপেক্ষা করে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে আগামী ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের