আ. লীগ গুপ্তহত্যার প্ল্যান করে তা বিরোধীদের ওপর চাপাতে চাচ্ছে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ২০:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:৫৪

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ও সরকারের এজেন্সি যে গুপ্তহত্যা ও নাশকতার প্ল্যান করছে, ওবায়দুল কাদের সাহেবরা আগেই সেটি বিএনপিসহ বিরোধীদের ওপর দায় চাপাতে চাচ্ছে। খবর পেয়েছি, বিরোধীদের ওপর দায় চাপাতে ৪ হাজার ভোটকেন্দ্র পোড়াবে।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর কাওরানবাজারে পেট্রোবাংলার সামনে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় গণসংযোগ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি ক্যাম্পের কর্মীরা এসে হামলা করেন বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা।

নুর বলেন, তারা বিরোধীদের ফাঁসাতে ২৮ অক্টোবরের মতো পুলিশ, সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করতে পারে। খবর পেয়েছি, ৪ হাজার ভোটকেন্দ্র পোড়াবে, যাতে বিএনপিসহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে।

তিনি বলেন, যেখানে বিএনপির সিনিয়র নেতারা মিথ্যা মামলায় কারাগারে, প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, সেখানে তারা কীভাবে নাশকতা-গুপ্তহত্যার প্ল্যান করবে?

জনগণের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, আপনারা ভারতীয় মদতে দেশ ধ্বংসের এই একতরফা নির্বাচন বর্জন করুন। ৭ তারিখ কেউ ভোট দিতে কেন্দ্রে যাবেন না। প্রশাসন ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ, আপনারা এই একতরফা নির্বাচনের দায়িত্ব পালন করে নিজেদের ওপর নিষেধাজ্ঞা আনবেন না। এই একতরফা নির্বাচনে জড়িতদের ইউরোপ-আমেরিকা নিষেধাজ্ঞা দেবে।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের