সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ০১:৪১আপডেট : ১৩ মে ২০২৪, ০১:৪১

রাজধানীর কামরাঙ্গীরচরে বিষপানে আফরোজা (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তিনি আর্থিক অনটনে শিশু সন্তানের যথাযথ চিকিৎসা খরচ জোগাতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনদের দাবি, নিহত আফরোজার তিন বছর বয়সী একটি সন্তান আছে। শিশুটি জন্মের পর থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। শিশুর চিকিৎসা খচর জোগাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি। অভাবের কারণে তার যথাযথ চিকিৎসা করাতে পারছিল না। তার চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল। যা তাদের পক্ষে বহন করতে খুবই কষ্টকর হয়ে পড়েছিল। ধার দেনা করে এতোদিন চালিয়ে ছিলেন চিকিৎসা। এসব কারণে শিশুটির মা দুঃখ-কষ্টে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি বিষ পান করে থাকতে পারেন।

নিহতের চাচা জাহাঙ্গীর ও ফুপু হেলেনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘরের মধ্যে বিষপানে অচেতন হয়ে পড়ে ছিল আফরোজা। পরে তাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আফরোজা মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিলার চর গ্রামের মো. রানার স্ত্রী। তার বাবার নাম মো. আলম। তার স্বামী মো. রানা গুলিস্তানের একটি কাপড়ের দোকানে কাজ করেন। বর্তমানে তারা কামরাঙ্গীরচর টেনারী পুকুর পাড়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম