৭ জানুয়ারি হবে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়ের দিন: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি গণমিছিল পরবর্তী সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেড়িয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগোচ্ছে। আগামী ৭ জানুয়ারি তরুণ ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকায় ভোট দিয়ে সেই লক্ষ্যকে এগিয়ে নেবে।’

সভায় নৌকা প্রতীকে সমর্থন আহ্বান করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ‘নির্বাচনের যে স্বতঃস্ফূর্ততা চলছে তার ধারাবাহিকতায় নৌকা প্রতীক বিপুলভাবে জয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। সব ষড়যন্ত্রকারীর অপচেষ্টা রুখে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

সভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম নিজের প্রার্থিতা প্রত্যাহার করে রাশেদ খান মেননকে সমর্থন করেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

/সিএ/আরকে/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের